
উৎসর্গ : ফরিদ আহমদ কিরণ
তোমাকে চেয়েছি দিনে ও রাত্তিরে। তাই ফাঁকে ফাঁকে
তোমাকে ছোঁয়ার উছিলায় তাসের তেপ্পান্নগলি খুঁজি
যথেষ্ট প্রেমিক নই, ভেবে, সংহিতা, বিস্তৃত করো
তোমার প্রেমের ভাষাÑস্তব্ধজিহ্বা, ক্ষুধা ও চুম্বন,
আগুনের স্পর্ধা দেখতে দেখতে যায় মেঘ, মনোরম
করপুটে গুঁড়ো হলে বিষাদ বুঝি এ তোমার প্রেম
ভয়াবহ, স্পর্শময়। অনাগ্রহে বসে আমি দেখি
হারিয়ে যাওয়া গ্রাম কুয়াশায় রক্তের স্পন্দন
শীত, নখদন্তে খামছে আছে আমাদের প্রাত্যহিকতা
মাংসের দোকান, গ্রীষ্মকাল, স্ত্রীমানুষ, ফলের সিজন
কাঠে ওটিরুম স্তূপ করছি, মা, জেনো, আমি নিরুপায়,
এই গ্রীষ্মে; মুখাগ্নি দিলে, বুঝবে, আপাতত এখন-
উঠুক পৃথিবী ভরে ভ্যানগগ তীব্রোন্মাদনায়
ধৈর্য ধরো, সর্বংসহা, বেরচ্ছে আমার রক্তমাথা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন