ওয়েস্ট ল্যান্ড ও আমরা উৎসর্গ : কবি আলমগীর রেজা চৌধুরী ওয়েস্ট ল্যান্ড টি এস এলিঅটের একটি কবিতা, যা সারা বিশ্বের কাব্যপ্রেমিদের কাছে একটি অতি পরিচিত ও পাঠ্য কবিতা, যেখানে তারা বিশ দশকি সময়ের একটি বেদনার্ত চিত্রবলি উপলব্ধি করেন। এখনও সেই পাঠ ও উপলব্ধি বহতা নদির মতো বহমান। আমরা যে সময়ের মধ্যে বাস করছি, যারা লেখালেখি করছি, কিংবা আমাদের যাপনের চারপাশে যাদের উপস্থিতি আমরা উপলব্ধি করছি এর সঙ্গে যদি ওয়েস্ট ল্যান্ড এর পরিপপ্রেক্ষিতকে বসিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের ভেতরে হিম শীতল রক্তের প্রবহমানতা বয়ে যাবে, তা আমাদের মধ্যে...