একটু ভেবে দেখবেন
কথাগুলো বলার একটি কারণ, আমাদের সমাজ ও রাষ্ট্র এবং এর অধিবাসি কিবা সারা বিশ্বের মানুষ আজকের প্রেক্ষাপটে কী ব্যাখ্যাহীন সময়ের মধ্যে তাদের সময়কে অতিবাহিত করছেন, এর ধরন কী, তা কতটা উঠে আসছে আমাদের সাহিত্যে, কাগজে, কিবা যাপনের পরতে পরতে।
পরিবেশ যেভাবে দিন দিন অসহনীয় হয়ে তাতে কোথায় গিয়ে মানুষের পিঠ ঠেকেছে তা আঙুল দিয়ে কারো বলা প্রয়োজন আছে বলে মনে হয়। যেভাবে পারছে নিজের মতো তার চারপাশের পরিবেশ ও পরিস্থিতিকে ব্যাখ্যা করার চেষ্টা করছে, নিয়ম ও কানুন কিবা নিজের সঙ্গে নিজের যতই বিরোধ থাকুক না কেন, চোখের পলকে নিজেকে জলাজ্ঞলি দিচ্ছে, তাতে সাময়িকভাবে নিজের কতটা লাভ হল সেটাই মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তাতে পরিবারের, সমাজের, রাষ্ট্রের কিংবা অনাগত কিবা এই প্রজন্মের কতটা লাত হল সেক্ষেত্রে নিজে অন্ধ।
ফকরুল চৌধুরী, এ সময়ের একজন পরিশ্রমি ও মেধাবি লেখক, তাঁর লেখার মধ্য দিয়ে তিনি সমাজের ভেতরকার ক্ষতগুলো তুলে আনার চেষ্টা করেছেন। তাঁর কাজগুলো্ বেশ আলোচনার দাবি রাখে। যেমন তিনি সমাজের নিম্নবরগিয় মানুষদের ভিন্ন আলোকে উপস্থাপন করেছেন, সঙ্গে আমাদের অবলোকনের পরযায়গুলোকে একটি ইতিহাস প্রেক্ষিতে হাজির করেছেন সমাজতত্ত্বের পরম্পরায়, যা সত্যি প্রশংসার দাবি রাখে।
মুজাহিদ আহমেদ, কবি ও কোরাস সম্পাদক, সাহিত্যের প্রতি নিবিদিত প্রাণ, আষ্টে পৃষ্টে রয়েছে তাঁর জীবন এর সাতপাঁকে।
আবু মকসুদ, লন্ডন প্রবাসি, দেশ থেকে বহূ দূরে থাকা সত্ত্বেও দেশ ও সাহিত্যের প্রতি পরম মমতা থাকার কারণে যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তা যে কারও দৃষ্টিকে আনত করবে নিঃসন্দেহে।
একইভাবে কবি মাহমুদ কামাল ঢাঙ্গাইল থেকে অরণি সম্পাদনা করছেন, সম্পৃক্ত করছেন অসংখ্য কবি ও সাহিত্যপ্রমি মানুষকে, তা কতটা শ্রমের ও কষ্টের ত, ত্যাগের ও বিসর্জনের তা যারা এ কাজের সঙ্গে জড়িত কেবল তারাই বলতে পারবেন। সালাম মাহমুদ কথাটা কি ঠিক? বলুন, আপনি তো পরাগ নামে একটি সাহিত্য পত্রিকা করছেন, তাই না?
বলৃন, কবি ইকবাল করিম রিপন, আমি কি সত্যি বলছি?
আমি, হামিদ রায়হান উত্তরপুরুষ নামে একটি কবিতার কাগজ বের করছি, জানি কতটা রক্ত ঘাম এর সঙ্গে জড়িয়ে থাকে।
অনুপম হাসান আপনি বলুন তো কথাটাি কি ঠিক? আপনি তো রাঢবঙ্গ নামে একটি বের করছেন।
কথাগুলো বলার একটি কারণ, আমাদের সমাজ ও রাষ্ট্র এবং এর অধিবাসি কিবা সারা বিশ্বের মানুষ আজকের প্রেক্ষাপটে কী ব্যাখ্যাহীন সময়ের মধ্যে তাদের সময়কে অতিবাহিত করছেন, এর ধরন কী, তা কতটা উঠে আসছে আমাদের সাহিত্যে, কাগজে, কিবা যাপনের পরতে পরতে।
সময় আজ সত্য বলার, নিজের কণ্ঠকে উচিয়ে ধরার, তা কি উঠে আসছে। রাষ্ট কি আমার কথা বরছে, ফখরুল, বলেন? আপনি তো কাজ করেছেন নিম্নবরগিয় মানুষদের নিয়ে, তাই না?
হামিদ রায়হান
কবি, কথা সাহিত্যিক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন