সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ওয়েস্ট ল্যান্ড ও আমরা


                                                 ওয়েস্ট ল্যান্ড ও আমরা
                                                উৎসর্গ : কবি আলমগীর রেজা চৌধুরী

ওয়েস্ট ল্যান্ড টি এস এলিঅটের  একটি কবিতা, যা সারা বিশ্বের কাব্যপ্রেমিদের কাছে একটি অতি পরিচিত ও পাঠ্য কবিতা, যেখানে তারা বিশ দশকি সময়ের একটি  বেদনার্ত  চিত্রবলি উপলব্ধি করেন। এখনও সেই পাঠ ও উপলব্ধি বহতা নদির মতো বহমান।
আমরা যে সময়ের মধ্যে বাস করছি, যারা লেখালেখি করছি, কিংবা আমাদের যাপনের চারপাশে যাদের উপস্থিতি আমরা উপলব্ধি করছি এর সঙ্গে যদি ওয়েস্ট ল্যান্ড এর পরিপপ্রেক্ষিতকে বসিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের ভেতরে হিম শীতল রক্তের প্রবহমানতা বয়ে যাবে, তা আমাদের মধ্যে  ক’জনে উপলব্ধি করবে, বলা মুশকিল।
ওয়েস্ট ল্যান্ড এর পর কত সময় গেল, কত নদির জল এদিক থেকে ওদিকে বয়ে গেল, তা তো চোখের সামনে দেখলাম।
চারপাশের মানুষ কত বিচিত্রধরমি, কত বিকলাঙ্গ মানসিকতার কাজসমূহ। একে লগ্ন করে যদি আমরা ওয়েস্ট ল্যান্ড এর সময়কে একটি পাঠাতনে ফেলে দেখি তাহলে এ দু’য়ের কী তফাত দেখব, তা সহজে বলা যায়। খুব্ একটা ব্যবধান কি আমরা দেখি? না, খুব একটা দেখি না।
বরং বলা যায়, আরও বিপদজনক পরিস্থিতি যা এটিঅট এঁকেছেন তাঁর ওয়েস্ট ল্যান্ড এ, তা কিন্তু অামাদের বআগের ও পরের কোন সময়ের কবিরা কি সক্ষম হয়েছেন কোন কাব্য পাঠকদের উপহার দিতে? এটা একটি প্রশ্নবোধক।
ইতোমধ্যে কোন কবি কিবা লেখক এর সমতুল যেমন রবীন্দ্রনাথ এর সঙ্গে অথবা হালের জীবনানন্দ এর  পরের পরযায়ের কবি বলে নিজের ঘোষণা দিয়েছেন। নিজে কিংবা ছদ্মনামে প্রবন্ধও লিখেছেন।
নব্বেইয়ের দশকেও এই দৌড় আমরা দেখেছি, যা খুবই বেদনাময়. সঙ্গে কৌতুকময়। বহাল আয়েশে তারা একটি সিন্ডিকেট তৈরি করে একক সংখ্যা  কিংবা বিভিন্ন প্রবন্ধ লিখেছেন, লিখিয়েছেন। তাতে কী লাভ হল তারাই কেবল বলতে পারবে।

সময় খুবই নির্মম। জীবনানন্দ এর প্রকৃষ্ট উদাহরণ। কিন্তু এটা সত্য যে, আমরা কেউ সময় থেকে শিক্ষাি নেই না।

কবি মজিদ মাহমুদ এর এ্কটি কথা খূবই মূল্যবান। লিখে যান, কে কি বলল, সেদিকে তাকাবেন না, লেখাই জরুরি।

এটা সবা্র জন্য প্রযোজ্য।
একবার সত্তর দশকের একটি অনুষ্ঠানে গিয়ছিলাম। কলকাতা। ১৭ /২০ (মনে নেই সংখ্যাটা) কবি তাদের বউসহ সফরসঙ্গি হয়েছিলেন। সঙ্গে মজিদ মাহমুদ ও আমি। মজিদ মাহমুদ সত্তর দশকের উপর মূল প্রবন্ধ পড়েছিলেন।
সেই অনুষ্ঠানে কবি আবিদ আজাদ, যিনি এখন পৃথিবীতে নেই, একটি অতি মূল্যবান কথা বলেছিলেন, তা হল: শোনেন হামিদ রায়হান, কবিদের এওয়েস্ট ল্যান্ড ও আমরাকটি জায়গায় সৎ হয়ত হয়। এটি হল কবিতার কাছে। অন্য জায়গায় সে কি, তা অন্য বিষয়।
আমরা যে সময়ে বাস করছি তা কি ওয়েস্ট ল্যান্ড এর বাইরে কোন সময়, পাঠক আপনি বলুন।
এলিঅট এখন বড় মন্দা যাচ্ছে, কী বিপদজনক সময় আমরা অতিক্রম করছি, তা আপনার ওয়েস্ট ল্যান্ড এর চেয়ে আরও কঠিন, অনুভবহীন বন্ধ্যা সময়?
কবিতার চেয়ে আমার সময়ের কবি ও লেখকের কাছে চেয়ার ও ক্ষমতা বড় প্রিয়। যারা সেই স্থানে বসে আছেন, তারাই এখন আপনার চেয়ে বড়, মহান কবি।
এ কারণে, সত্তরের একজন কবি আবিদ আনোয়ার নিজের সময়কে নিয়ে লিখতে  ভয় পান, বলেন, কোন অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়াতে চাই না। আর যারা লিখেছেন, তারা ...। থাক।
এর থেকে একটি পথ আপনি আমাদের বাদলে দেন, এলিঅট,দিবেন কি?


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দেখুন

 দেখুন উৎসর্গ: নান্টু রায়, প্রিয় মানুষ ও সম্পাদক একজন রমণি জ্বলছে  কেরসিনে তার থেকে আর একজন রমণি জ্বলছে। আগুণ বাড়ছে। রমণি বাড়ছে। আগুন বেড়ে যাচ্ছে।

POETS get IMPATIENT

There’s no rain seen showering upon the male, female, baby or the world. Now, every one dreams to have showered in their own style, and it only happens in the realm of unconsciousness Freud, one of the great master of thinking affecting most of the thinkers of the twenty century, even today’s young thinkers or artists who’s a little lust for knowledge. Every where water dies away and murmurings groan arises from each and every heart. Who’ll come to soften their heart and mind? Man dies. Woman dies, Baby dies. Future dies.   Fire sowed in them goggles the way, but there’s nothing they find but hope. Shahid Kadri , poet of 50s in Bangladesh , pictures the images of the distorted people through passion and love. Shamsur Rahman , another power poet of 50s drew the appearances of time in a way the inpseudo reality remained around him in which dreams for people were presented very artisticly. Muzibul Hoque Kabir , poet of 70s, drives his readers to crying phenomena where hopes an...

Rashed Rahman & His Short Story ।।রাশেদ রহমানের ছোটগল্প

যাপনের ছাপচিত্র রাশেদ রহমানের ছোটগল্প                 হামিদ রায়হান সমকালিন সাহিত্যে বিশেষ করে ছোটগল্পে নিরলসভাবে পরিশ্রমের সঙ্গে যারা কাজ করছেন, লিখছেন নানামুখী বিচিত্র স্বাদ ও অভিঞ্জতার অনির্ণেয় অন্ধগলিরে চেনা কিন্তু অচেনা ভুবনের গল্প, আর সেই গল্পের সঙ্গে পাঠকদের মধ্যে একটি মেলবন্ধ তৈরি করছেন, তৈরি করছেন চারপাশের মানুষ ও তার যাপনের বর্ণিল জগত, এবং সেই হিরণ্ময় যাপনের একটি পরিশ্রমি গল্পকার রাশেদ রহমান।   রাশেদ রহমান কী এমন জগত নির্মাণ করেন, কী কথকতার সঙ্গে পাঠককে একীভূত করে নেন, যেখানে বিচ্ছুরিত হয়, ছড়িয়ে ছিটিয়ে পড়ে এক অ-বলা কথকতা, যা তার পাঠককে শিহরিত করে, মোহিত করে, দৃষ্টি আকৃষ্ট করে রাখেন তাকে কেন্দ্র করে যে চারপাশ ও জগত, এবং এর কারুকাজহীন ব্যঞ্জনাহীন জগতের অনন্ত প্রবহমাণতা। এ অবধি রাশেদ রহমানের যে ক’টি ছোটগল্পের বই প্রকাশিত হয়, তন্মধ্যে ‘আগুনঘেরা নদী’ (১৯৯৭), ‘সুন্দর পাপ ও বিলাসভূমি’(২০০০), ‘একদিন শুকনো নদীতে’(২০০৩), ‘অন্ধকারে বৃষ্টিতে গান’(২০০৫), ‘ঈশ্বরের চোখে জল’(২০০৭), ‘জাদুর আয়না’(২০০৯), ‘দ...