A Brief Write Up On Contemporary Bengali Short Story and।। বাঙলা ছোটগল্প ও একটি সহজ পাঠ
হামিদ রায়হান
এ লেখাটি সংক্ষিপ্তভাবে সমকালিন ছোট গল্পের ওপর,
ক্রমান্বয়ে এর অবয়ব বড় হবে,
পাঠকের কাছে আমি আনাতরিকভাবে দুঃথিত।
হামিদ রায়হান
এ লেখাটি সংক্ষিপ্তভাবে সমকালিন ছোট গল্পের ওপর,
ক্রমান্বয়ে এর অবয়ব বড় হবে,
পাঠকের কাছে আমি আনাতরিকভাবে দুঃথিত।
ছোটগল্প বাঙলা সাহিত্যের বিভিন্ন অপরিহার্য শাখার মধ্যে অন্যতম। বলা যায়, একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে। কবিতা ও কথাসাহিত্য পাঠকের নখদন্তে। অন্যভাবে বলা যায়, বহুল পঠিত ও অতি বিঞ্জাপিত বিষয়। সেই তুলনায় ছোটগল্প সেইভাবে বিঞ্জাপিত নয়। তবে, এর সম্প্রসারণ ও প্রভাবকে কোনভাবে দূরে সরিয়ে রাখা যায় না। বরং উপন্যাসের তুলনায় বাঙলা ছোট গল্পে যে বিপুল এক্সপেরিমেন্ট হয়েছে তা বোধহয় সাহিত্যের অন্য কোন শাখায় এতটা হয় নি।
রবীন্দ্রনাথ ঠাকুর বাঙলা ছোটগল্পের প্রধান পুরোধা ব্যক্তি, যাঁর হাত দিয়ে এর পথ চলা শুরু হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বে ছোটগল্পে সামাজিক ও পারিবারিক, সঙ্গে ব্যক্তিজীবনের দ্বান্দ্বিক সংঘর্ষগুলো অনুপস্থিত ছিল। তাঁর মতো করে এভাবে অন্য কেউ ছোটগল্পকে এতটা সূক্ষ্মচোখে দেখে নি, এমনভাবে রূপও দেয় নি। এ কারণে, তাঁর ছোটগল্পে বাঙালিযাপনের সমস্ত উপযাপনগুলো এক নিখুঁতভাবে তুলে এনেছেন, যা তখনকার সময়ে যেমন ছিল কল্পনাতীত ও অবিশ্বাসযোগ, এবং এখনও পাঠকসহ লেখকদের কাছে প্রেরণার ও বিস্ময়ের। বলা চলে, বাঙালি যাপনপ্রক্রিয়ার হাসি-কান্না, সুখ-দুঃখ, ছোট ছোট না-বলা কথা, পারিবারিক ও সামাজিক নিপীড়ন ও নিষ্প্রেষণ, ব্যক্তিজীবনের হাহাকর ও আর্তি, দোটান ও টানাপোড়েনগুলো যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুর এঁকেছেন, নিঃসন্দেহে অবিশ্বাস্য ও অসাধারণ দুর্লভ কর্ম, যা তাঁকে ভাবিকালের পাঠকের কাছে একজন স্মরণীয় পুরোধামানুষ।
[ড্রফিট, চলবে]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন