যাপনের ছাপচিত্র রাশেদ রহমানের ছোটগল্প হামিদ রায়হান সমকালিন সাহিত্যে বিশেষ করে ছোটগল্পে নিরলসভাবে পরিশ্রমের সঙ্গে যারা কাজ করছেন, লিখছেন নানামুখী বিচিত্র স্বাদ ও অভিঞ্জতার অনির্ণেয় অন্ধগলিরে চেনা কিন্তু অচেনা ভুবনের গল্প, আর সেই গল্পের সঙ্গে পাঠকদের মধ্যে একটি মেলবন্ধ তৈরি করছেন, তৈরি করছেন চারপাশের মানুষ ও তার যাপনের বর্ণিল জগত, এবং সেই হিরণ্ময় যাপনের একটি পরিশ্রমি গল্পকার রাশেদ রহমান। রাশেদ রহমান কী এমন জগত নির্মাণ করেন, কী কথকতার সঙ্গে পাঠককে একীভূত করে নেন, যেখানে বিচ্ছুরিত হয়, ছড়িয়ে ছিটিয়ে পড়ে এক অ-বলা কথকতা, যা তার পাঠককে শিহরিত করে, মোহিত করে, দৃষ্টি আকৃষ্ট করে রাখেন তাকে কেন্দ্র করে যে চারপাশ ও জগত, এবং এর কারুকাজহীন ব্যঞ্জনাহীন জগতের অনন্ত প্রবহমাণতা। এ অবধি রাশেদ রহমানের যে ক’টি ছোটগল্পের বই প্রকাশিত হয়, তন্মধ্যে ‘আগুনঘেরা নদী’ (১৯৯৭), ‘সুন্দর পাপ ও বিলাসভূমি’(২০০০), ‘একদিন শুকনো নদীতে’(২০০৩), ‘অন্ধকারে বৃষ্টিতে গান’(২০০৫), ‘ঈশ্বরের চোখে জল’(২০০৭), ‘জাদুর আয়না’(২০০৯), ‘দ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন