আমাদের প্রেম রাস্তায় হাঁটছে
উৎসর্গ: কবি গোলাম কিবরিয়া ও কবি সুমন সরদার
আমাদের প্রেম রাস্তায় হাঁটছে, ক্যাফেতে কিংবা রেস্টুরেন্টে বসছে,
সিগারেট ফুঁকছে, পণ্ডিত মশাইয়ের মতো তুলে দিচ্ছে দু’খানা পা
ধোঁয়াগুলো চু্ঁইয়ে চুঁইয়ে উড়ছে হঠাৎ কালো হওয়া আকাশে মেঘের মতো
সুন্দরবন উঠে পড়ছে বইয়ের পাতায় প্রাচিন নগরি যেভাবে লোক মুখে থেকে
বইয়ের এক কোণায় মুখ গুজেঁ; মাধে মধ্যে বাঘগুলো ঢুকে পড়ছে বাঘিনির খোঁজে
গ্রামগুলোর অন্দরমহলে, যেখানে বর্ডারের তাঁরের মতো দেয়া আছে রেড সিগন্যাল
বাঘিনি বোঝে না রক্তের ভেতরে ডাকছে না-বোঝ হরিণির একটানা জলপান
গ্রামগুলো পুরুষহীন, নারিগুলো স্কাইফিতে চুটিয়ে পালন করছে বিবাহবা ির্ষকি
ক্লিনিকগুলোতে পড়ছে তালা, গোপনে নারিগুলো ছুটছে শহরে, হাসপাতালে
রাস্তার ওপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরিহীন সিভিসহ অপলক কেবল চেয়ে থাকে
নারিগুলো ঠোঁটে কড়া লিপিস্টিক চেপে ছেলেগুলোর চোখের সামনে দিয়ে
হাইহিল পায়ে মৃদু মন্দ শব্দে অতিক্রম করে চা স্টলের পাশে দাঁড়ানো ছেলেগুলো
আর ছেলেগুলোর সামনে ঝুলতে থাকে চা স্টলের বেশরম কলাগুলো
ক্লোজ-আপ দাঁতগুলো বের করে।
হামিদ রায়হান

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন